
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জনি মন্ডলের উপরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ।
১৭ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দাদশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মোঃ লোকমান সরদারের বাড়িতে একটি গ্রাম্য সালিশের উদ্দেশ্যে প্যানেল চেয়ারম্যান সেখানে উপস্থিত হয় , সালিশ শেষে প্যানেল চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মোহাম্মদপুর নামক জায়গায় সন্ত্রাসী মতিন মিয়া চেয়ারম্যানের গতি রোধ করে অসীল ভাষায় গালাগালী করতে থাকে,প্যানেল চেয়ারম্যান জনি মন্ডল জানতে চাইলে সন্ত্রাসী মতিন মিয়া কোমর থেকে দেশীয় ধারালো অস্ত্র বের করে কুপিয়ে আহত করে , এলাকাবাসী এগিয়ে এসে প্যানেল চেয়ারম্যান কে উদ্ধার সহ সন্ত্রাসী মতিন মিয়াকে জনতা আটক করে , প্যানেল চেয়ারম্যান মোঃ জনি মন্ডল কে স্থানীয় জনতার সহায়তায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, সন্ত্রাসী মতিন মিয়াকে জনতা আটক করে পুলিশে সুপাদ্ধ করে ।
মোঃ মতিন মিয়া আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের মোঃ হক সাহেব মিয়ার ছেলে , মোঃ মতিন মিয়া দাদশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের লোকমান সরদারের জামাতা ।
এ বিষয়ে দাদশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জনি মন্ডল বাদী হয়ে ১৭ ই সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.