
ইকবাল হোসেন,ময়মনসিংহ।
২২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় ত্রিশাল উপজেলার নজরুল অডিটোরিয়াম এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ত্রিশাল উপজেলার শাখার আহবায়ক মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব
আজাহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার সংগ্রামী আহবায়ক শহিদুল আমিন খসরু ও সদস্য সচিব
মাজাহারুল ইসলাম সোহেল খাঁন সদস্য সচিব
সভায় বক্তারা বলেন, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্মেলনে বক্তারা আরও বলেন স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও বেগবান করা, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে দলের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। তৃণমূলে দলের ভিত্তি মজবুত করার মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে সফল করার আহ্বান জানান তারা।
কর্মীসভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.