
মোঃ মাসুদ রানা :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর)সকাল ৯টায় মালিয়াট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
সকাল ৯টার সময় প্রধান অতিথি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সব কয়েকটি দলের খেলোয়াড় বৃন্দ নিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
টুর্ণামেন্টে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সমন্বয়ে ৮টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন দিঘার পাড়া ফুটবল একাদশ বনাম পাচকাউনিয়া মালিয়াট ফুটবল একাদশ।
টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অহেদ আলী লস্কর।
উক্ত খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণীকালে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে ছাত্রদের দিন দিন খেলার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। তাই তো আসুন আমরা "ফুটবল খেলাকে আঁকড়ে ধরি মাদককে না বলি "এবং যুব সমাজকে রক্ষা করি।
এছাড়া তিনি আরও বলেন, আজ থেকে এই খেলা প্রতিটা ইউনিয়নের
প্রতিটা ওয়ার্ডে অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবেন তার দল।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মুসা, আনোয়ার হোসেন, জাবেদ আলী, যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ন আহবায়ক মনজুরুল হক খোকা,মাসুদ রানা,
থানা কৃষক দলের আহ্বায়ক মোকসেদুল মোমিন,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু লস্কর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন যুগ্ম আহ্বায়ক তারেকুর রহমান টিপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, বিএনপি নেতা মূসা করিমসহ প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.