
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ এলাকার আমজাদ খান হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মোঃ সুজন মন্ডল (২৯) কে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-১০।
ফরিদপুর ক্যাম্পের র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, ২৩ সেপ্টেম্বর(রোজ মঙ্গলবার ) দুপুর সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আমজাদ হত্যা মামলার অন্যতম আসামি সুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুজন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মোঃ মকিম মন্ডলের ছেলে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই’২০২৫ সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে ধরে একটি পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে আমজাদ খানকে তার নিজ বাড়ীর সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় আমজাদ কে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই আরিফুল ইসলাম খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ২৭, দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর অধিনায়কের নিকট সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র পাঠান। র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্তকে চিহ্নিত করে নজরদারি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.