
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি'র মধ্যে এক কর্মী
সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি নেতা মঞ্জুর হাসান তুফানের
সভাপতিত্বে কালোখালী মধুপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম
সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত
প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় প্রধান অতিথি বলেন, এ দেশের একটি দল পি আর পদ্ধতির নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার
চেষ্টা করছে। তারা চাই না এদের মানুষ দীর্ঘ ১৭ বছর থেকে যে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলো সেটা
ফিরে আসুক।
সুতারাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা এদেশে জনগণের ভোটারাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে তারা
সাবধান হয়ে যান। তা না হলে বাংলার জনগণ জানে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনে যে ৩১ দফা দিয়েছেন সেটা আপনারা বাস্তবায়নের
জন্য কাজ করবেন।
এছাড়া উক্ত সভায় বিশেষ অতিথির মাঝে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-
আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী
লস্কর, জবেদ আলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, মাসুদ রানা ছাত্রদলের
আহŸায়ক মারুফ বিল্লাহ সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ প্রমূখ
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.