বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত স্বামী রাজু মন্ডল (৪২) ওই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজু মন্ডল ও তার স্ত্রী তানজিলার মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে স্বামীকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত রাজু মন্ডলকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে শজিমেক থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসীর জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.