বাবলু শেখ রাজবাড়ী :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন কালিকাপুর এলাকার তালতলায় গ্রামে অবস্থিত অবৈধ লেভেল ক্রসিং এর অবৈধ রেলগেটে একটি নসিমন রেলগেট পার হওয়ার সময়, রেললাইনে আটকে গেলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মালবাহী নসিমন টি পাশের ভাগানে ছিটকে পড়ে দুমড়ে মুছরে যায় । রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটের সময় কালিকাপুর রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোমল পানীয় ভর্তি একটি নসিমন তালতলা রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক নসিমনটি চালু করতে ব্যর্থ হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বলে স্থানীয় সূত্রে জানা যায় , স্থানীয়রা জানান রেল ক্রসিংসহ হাইওয়ে ও আঞ্চলিক মহাসড়ক সহ গ্রাম্য বিভিন্ন সড়কে নছিমনের বেপরোয়া গতির কারণে ছোটখাটো দুর্ঘটনা সহ বিভিন্ন সময় মানুষের মৃত্যু ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.