স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ পারভীন আক্তার (৪৭), পিতা-মৃত আলাল মিয়া, মাতা-মৃত মাফিয়া, সাং-বগাবাড়ী বাজার (আমবাগান কবরস্থান), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-১২২, তারিখ-২৯/০৯/২০২৫ খ্রিঃ দায়ের করা হয়েছে। মামলাটি ধারা-৩৬(১) সারণীর ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে রুজু করা হয়। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, পিসিপিআর পর্যালোচনায় জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোসাঃ পারভীন আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. এফআইআর নং-৪৪/১৬২, আশুলিয়া থানা, তারিখ-২৭ এপ্রিল ২০১৬; ধারা-১৯(১) এর ১(ক)/৭(ক)/৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০।
২. এফআইআর নং-৫৭, আশুলিয়া থানা, তারিখ-২৫ এপ্রিল ২০১৪; ধারা-১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০।
৩. এফআইআর নং-৭৪/৪৭৬, আশুলিয়া থানা, তারিখ-২২ জুলাই ২০২০; ধারা-৩৬(১) সারণির ৮(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।
৪. এফআইআর নং-৪৬, আশুলিয়া থানা, তারিখ-১২ মে ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। এ মামলায় চার্জশীট নং-৫২৬, তারিখ-১৬ সেপ্টেম্বর ২০২৪ এ তাকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.