
রানা মাহমুদঃ
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয় গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন , সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা জনাব মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া, ইনচার্জ বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র সহ থানার অন্যান্য অফিসার-
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.