মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের বলদীপালান গ্রামে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আজ সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সহ-সভাপতি মোজাফফর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম জায়দার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিপন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, ছাত্রদলের সহ সভাপতি সারিক আহম্মেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভায় বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম উপস্থিত জনতার উদ্দেশ্যে পৌঁছে দেন। তিনি জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.