বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা (যুগ্মসচিব) এবং জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম শাজাহানপুর উপজেলার মাঝিড়া কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তারা পূজামণ্ডপে আগত পূণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সামগ্রিকভাবে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।”
পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা জানান, “সারা জেলায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং মণ্ডপগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন।”
এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় পূজারি ও সনাতন ধর্মাবলম্বীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এই সফরে স্বাগত জানান এবং তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.