ইকবাল হোসেন
ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ত্রিশালের গণমানুষের নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর রহমান লিটন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, "ত্রিশাল ঐক্যের বন্ধনে আবদ্ধ একটি জনপদ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করব।"
তার এ সফরে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করে এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
এই সময় পুজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ওয়েদ নিক্সন,আনিস মৃর্ধা। ময়মনসিংহ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা, ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল উপজেলা,ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনকে ঘিরে ত্রিশাল জুড়ে চলছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.