স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে অর্ধ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম গত ০১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সাভার জোরপুল এলাকা থেকে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মিনারা (৩৮), পিতা-লালু হাওলাদার, মাতা-রহিমা। স্থায়ী ঠিকানা ভোলা জেলার চরফেশন থানার নুরাবাদ গ্রাম। বর্তমানে তিনি সাভার মডেল থানার জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকায় রুমা আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাদকসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-০৫, তারিখ-০২/১০/২০২৫ খ্রিষ্টাব্দ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা-৩৬(১) সারণীর ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.