আরাফাত হোসেন:
দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কলাবাগান থানার অন্তর্গত ১৭ নাম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর ২০২৫ইং বাদ আসর কলাবাগান থানার অন্তর্গত ১৭ নাম্বর ওয়ার্ড শুক্রাবাদ এলাকায় অফিস উদ্বোধন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। ইসরাইলের নারকীয় হামলার শিকার ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয় এবং বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাবাগান থানা বিএনপির আহবায়ক সাইদুর রহমান সাঈদ,যুগ্ম আহবায়ক খালিদ কিবরিয়া লাকি সহ থানা বিএনপির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, মো: আশরাফ হোসেন আলম সভাপতি ১৭ নাম্বার ওয়ার্ড বিএনপি কলাবাগান থানা, মো: মেজবাহ উদ্দিন মনির সাধারণ সম্পাদক ১৭ নাম্বর ওয়ার্ড বিএনপি কলাবাগান থানা, সহ-সভাপতি জাহিদ হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সি: যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ সহ ১৭ নাম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.