স্টাফ রিপোর্টার
মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় আজ ৫ অক্টোবর সকাল ১ টা ২৫ মিনিটে বান্নিরঘাট এলাকায় ঘটনাস্হলে এক মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর সড়কের ১ং বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট এলাকায় ট্যাংন্কলরী ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে কাঞ্চনবালা (৬৫) নামে এক মহিলা ঘটনাস্হলে মারা যায় এবং সিরাজউদ্দীন (৮০) গুরুতর আহত হয়। আহত সিরাজউদ্দীনকে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষ দর্শীর মতে একটি মাইক্রোবাস (যার নম্বর: ৪১-০০৩২) খানসামা থেকে আসা মাইক্রোবাসটি পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়কের বান্নিরঘাট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাঞ্চন বিবি পার্শ্ববর্তী খানসামা উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। নিহতর আত্নীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ট্যাংকলরীটিকে শনাক্ত করে উদ্ধারের জন্য অভিযান চালার কথা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.