মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে সরকারি মাহতাব উদ্দিন কলেজ রোডের কাঁচামাল হাট এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি। দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি।”
তিনি এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন— থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, অহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম খোকা, মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.