মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ, প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে ,সারা দেশের ন্যায় সকল দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা ২০% বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা ১ হাজার ৫শ এবং ৭৫% উৎসব ভাতার দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন । ১৫ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের মেইন গেটে এ মানববন্ধন ও পথসভা করে।
মানববন্ধন ও পথসভায় উপজেলার সকল দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।
নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তৈয়বর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ জিয়াউর রহমান, সাবইল সিনড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম, আমকুড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান, শাহিন আলম ,কৃষ্ণশাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা শাপলা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকায় দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছে।
যার ফলে শিক্ষার মানও ক্রমে নিম্নমুখী হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে প্রথমেই শিক্ষকদের জীবনমান উন্নয়ন করতে হবে। শিক্ষক জাতির মেরুদণ্ড হলেও আজ তারাই সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরো বলেন, সরকার যে অল্প চিকিৎসা ভাতা দেয়, তা দিয়ে একজন ডাক্তারের ফি দেওয়াও সম্ভব নয়, ওষুধ কেনা তো দূরের কথা।
আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না। এবার আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব আমলারা বর্সতমান সরকারের দোসর হয়ে এখনো মন্ত্রণালয়ে বসে আছেন, তারা যেন সাবধান হয়ে যায়। তাদের দাবি দ্রুত মেনে না নিলে পরিণতি ভালো হবে না।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এর নিকট স্মারকলিপি তুলে দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.