
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ অনলাইন ভিসা প্রতারণার শিকার মোঃ রবিউল ইসলাম (৩১), এনআইডি নং-৯১৪১৬৪৮২৮৮, পিতা- মোঃ মফিজ উদ্দিন, সাং- কুমারপুর, ৫নং বালিয়া ইউনিয়ন, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও, ৩৫,৭০,০০০/-(পয়ত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল নীলফামারী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত অনলাইন ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোছাঃ বাবলী আক্তার (২৫) পিতা- মোঃ বাবুল হোসেন, মাতা- মোছাঃ তহুরা বেগম, সাং- নতিব চাপড়া ফয়েজ পাড়া, চাপড়া ইউনিয়ন, থানা ও জেলা-নীলফামারী কে আটক করা হয়। আটক পরবর্তী আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে অপরাপর আসামীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে বাদীর নিকট হইতে কানাডিয়ান ভিসা দেবার নাম করিয়া বিকাশ ও নগদ সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৩৫,৭০,০০০/-(পয়ত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা গ্রহন করিয়াছে মর্মে স্বীকার করেন।
গৃহীত ব্যবস্থাঃ
আটককৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং- ২১, তারিখ-১৫/১০/২০২৫ খ্রিঃ,
জিআর নং-৩১৬/২০২৫, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/ ২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) ধারা রুজু করা হইয়াছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.