বিশেষ প্রতিনিধি
ইকবাল হোসেন
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা-২০২৫ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সহ জবর দখলের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২-১৩-১৪ নভেম্বর ত্রিশালের ধানীখোলা মিলন সমাজ মাঠে আহলে হাদিস তাবলীগে ইসলামের জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় মুসল্লীদের অভিযোগ প্রায় তিন যুগেরও অধিক সময় ধরে জাতীয় শূরা কমিটি ও কেন্দ্রীয় আমীরের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হয়ে আসলেও এ বছর পরিচালনায় বাধ সেধেছে ইউনিয়ন বিএনপির আহবায়ক ফখরুল কবির।
৪৪তম জাতীয় ইজতেমা-২০২৫ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সহ জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার (১৮ অক্টোবর) বিকালে জাতীয় ইজতেমার মিলন সমাজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জামান, জাতীয় শূরা সদস্য আব্দুর রাজ্জাক (গোষ্ঠা মার্কাজ), আব্দুর রাজ্জাক (পাড়াইল), শায়েখ আবুল বাশার, প্যান্ডেল জিম্মাদার আলহাজ্ব মেনায়েম হোসেন, তাফাজ্জল হোসেন দুলু, শায়েখ জামাল উদ্দিন প্রমূখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.