
বিশেষ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক ওয়েবসাইটে কনটেন্ট আপলোড, সিআইডির হাতে ধরা দিলেন বাংলাদেশি ‘মডেল’ যুগল।
বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান গ্রেফতার ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর অন্যতম শীর্ষস্থানে উঠে আসে।
সিআইডির একটি বিশেষ টিম বান্দরবানের একটি রিসোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ছিল দম্পতি
গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ জানিয়েছে, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যেই তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।
তারা শুধু একটি ওয়েবসাইট নয়, টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। তাদের টেলিগ্রাম চ্যানেলে হাজারো সদস্য রয়েছে, যেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট নিয়মিত শেয়ার করা হতো। তরুণদের যুক্ত করার প্রলোভন
অনুসন্ধানে আরও জানা গেছে, এই যুগল তরুণদের নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান এমন বার্তা দিয়ে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে প্রলুব্ধ করতেন।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি ও প্রচার ফৌজদারি অপরাধ। সিআইডি জানিয়েছে, তারা শুধু অপরাধই করেননি, বরং অন্যদেরও এতে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন, যা দেশে বসে পর্ন কনটেন্ট বানানোর একটি সংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.