বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিক দিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিএনপি প্যানেলের প্রার্থী আব্দুল বাছেদ রন্জু বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও প্রায় শতাধিক মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে আড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন কার্যক্রমকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিএনপি প্যানেল মনোনয়নপত্র তোলায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।” মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মোহসিন আলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা ফরহাদ, সহ-সভাপতি মোখছেদুল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ রানা তোরাব, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল হান্নান, ছাত্রদলের সদস্য সচিব শামীম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের সদস্য সচিব আব্দুল মজিদ, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সেচ্ছাসেবক দল নেতা সেলিম রানা, আড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সদস্য আব্দুর রউফ, দেলোয়ার হোসেন খাদেম, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জহুরুল ইসলাম, সোহান, মজনু, শাহীন, রেজাউল, আতিকুল, তালেব, ইয়াকুব আলী, রাকিব ফেরদৌস মেম্বার, আব্দুল হাকিমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থী আব্দুল বাছেদ রন্জু বলেন— “আমি নির্বাচিত হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।” মনোনয়ন পত্র জমা দানের পর নেতাকর্মীরা চাঁদবাড়িয়া, পলিপাড়া, রাঙ্গামাটি বাজার, ফকির পাড়া, পদ্মপাড়া মোটর সাইকেল শোডাউন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.