
রানা মাহমুদঃ
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৪৫, তারিখ ২৭/১০/২০২৫ খ্রিঃমূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানার পৌরসভাধীন পাঁচমাথা রেলঘুন্টি সংলগ্ন কলাহাটির পাশে মর্ডাণ পাবলিক টয়লেটের সামনে ফাঁকা জায়গায় আসামী ১। মোঃ মাজেদুল ইসলাম (২৯), পিতা-মোঃ আব্দুল জলিল, মাতা-মোছাঃ মিনি বেগম, সাং-সোনাপুকুর, দক্ষনিপাড়া, থানা-র্পাবতীপুর, জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহার দেহ তল্লাশীকালে উক্ত আসামীর নিকট হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ২৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ২২.৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন এবং তাহার মোবাইল পর্যালোচনায় অনলাইন জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ মাজেদুল ইসলাম (২৯),পিতা-মোঃ আব্দুল জলিল, মাতা-মোছাঃ মিনি বেগম, সাং-সোনাপুকুর, দক্ষনিপাড়া, থানা-র্পাবতীপুর, জেলা-দিনাজপুর।
গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার মামলা নং-২৬, তারিখ- ২৮/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৩৫/২৫, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪(২)/২৭(২) রুজু করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.