
রানা মাহমুদ:
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯/১০/২০২৫ ইং তারিখ ২০.১৫ ঘটিকায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাসুকুর রহমান (৪৫), পিতা-মৃত একরাম হোসেন, সাং-মৌটুপী, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ‘কে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং হাওয়া (৩৬), পিতা-মোঃ মনু মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-কলাতলী, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ‘কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৪১, তারিখঃ ৩০/১০/২০২৫ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.