
রানা মাহমুদ:
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৭৮, তারিখ ৩১/১০/২০২৫ খ্রিঃমূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ থানাধীন উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকায় আসামী ১। মোঃ ওবায়দুল হক (৩৩), পিতা-মৃত মতিয়ার রহমান, সাং-উত্তর দুরাকুটি পাগলাটারী, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহার দেহ তল্লাশীকালে উক্ত আসামীর নিকট হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ৩১/১০/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন এবং তাহার মোবাইল পর্যালোচনায় অনলাইন জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ ওবায়দুল হক (৩৩), পিতা-মৃত মতিয়ার রহমান, সাং-উত্তর দুরাকুটি পাগলাটারী, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: ১। কিশোরগঞ্জ থানার মামলা নং-২৮, তারিখ- ৩১/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৯৩/২৫, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২৪(২)/২৭(২) রুজু করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.