স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদর্যাপন উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"এই স্লোগান নিয়ে পার্বতীপুরে জনাকীর্ণ পরিবেশ ও বৃষ্টির মধ্যে দিয়ে বিদসটি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃআব্দুর রব প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন কিন্তু অনিবার্য কারণবশত উপস্থিত হতে না পেরে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী অফিসার (ভুমি) মাহমুদ হোসাইন রাজু। উক্ত অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন উর রশিদ, আতিয়ার রহমান, আতিকুর রহমান ও আলিউর রহমান প্রমূখ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.