
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ মোল্লা (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাবলিক হেলথ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ মোল্লা ১৩ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড় দোয়াল গ্রামের রহমত আলী মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় কাদেরিয়া বেকারিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকানের মালপত্র আনতে রিয়াদকে পাঠানো হয়। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে শ্রীপুর থেকে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন তারা। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে রিয়াদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
আহত শাওন মোল্লা ও রনো কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়,এ বিষয়ে কাদেরিয়া বেকারীর মালিক মোঃ ফরিদ মোল্লার নিকট জানতে গেলে শ্রীপুর কাদেরিয়া বেকারিটি বন্ধ পাওয়া যায় , রাজবাড়ী সদর হাসপাতালে স্বজনদের আহাজারির ঢল নামলেও কাদেরিয়া বেকারির কর্মচারীদের দেখা গেলেও বেকারির মালিক ফরিদ মোল্লাকে দেখা যায়নি ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.