
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ০১ জন চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক।
অদ্য ০৩ নভেম্বর ২০২৫ তারিখ নওগাঁ ১৪ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল, মোঃইকবাল হোসেন পিবিজি এম, পিজিএম এস এর সরাসরি নির্দেশনায়, চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছার রহমানর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন চোরাকারবারী মোঃ ফরহাদ হোসেন(৫০), পিতা-মোঃ শফিউল ইসলাম, গ্রাম-দৌলতপুর, পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (মামলা নম্বর-০৫, তারিখ-০৩ নভেম্বর ২০২৫)।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.