
বাবলু শেখ রাজবাড়ীঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই তালিকায় রয়েছেন, রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ বগুড়া-৭ আসন ও ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালী নিয়ে ২ আসন এতে ঘোষণা করেন রাজবাড়ী ২ আসনে মনোনয়ন ঘোষণা পরে জানানো হবে বলে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.