
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় দিনের বেলায় এক কিস্তি আদায়কারী মহিলার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বিভিন্ন দোকান ও গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.