বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ায় অবৈধভাবে অতিরিক্ত গ্যাসচুলা ব্যবহার করার অভিযোগে জেলা এনসিপি (NCP) সদস্য মতিউর রহমান পিটুর বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস বিভাগ।
গ্যাস বিভাগের একটি বিশেষ টিম তার বাসায় অভিযান চালায়।
অভিযানকালে কর্মকর্তারা প্রতিটি ফ্ল্যাটে গিয়ে ব্যবহৃত চুলার সংখ্যা গণনা করেন। বৈধ সংযোগের তুলনায় বেশি চুলা ব্যবহারের প্রমাণ পাওয়ায় তার নয়টি চুলা জব্দ ও পুরো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে নেওয়া হয়।
এসময় বিষয়টি ধামাচাপা দিতে পিটু গ্যাস কর্মকর্তাদের কাছে নিজেকে বগুড়া জেলা এনসিপি’র সদস্য সচিব হিসেবে পরিচয় দেন। এতে কর্মকর্তারা বিব্রত হলেও এনসিপি সূত্রে জানা যায়—পিটু সংগঠনের কেবল একজন সমন্বয়কারী সদস্য।
গ্যাস বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে তিনি অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। নির্ধারিত জরিমানা পরিশোধের পর নিয়ম অনুযায়ী তার সংযোগ পুনরায় চালু করা হতে পারে।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে এমন অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.