
রানা মাহমুদ:
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে এর চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৯/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ১৬.১৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মৃত লালু মিয়া, সাং-পোরাবাড়ি বেদে পল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা‘কে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১০, তারিখঃ ০৯/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.