স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আজ ৯ নভেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে পার্বতীপুরের প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। জানা গেছে,
পার্বতীপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ১০ম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে ও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নুরুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। এছাড়াও দীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজাউল ইসলাম। খলিলপুর ছাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রফিকুল ইসলাম।পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী মুজাহিদুল ইসলাম। ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিনুল ইসলাম। খোরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব্বির ইসলাম। উত্তর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসরুফ ইসলাম। পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দীপ্তি রানী। সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নার্গিস পারভীন। বিউটি বিশ্বাস রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিউটি বিশ্বাস। দেগলাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাদেকুল ইসলাম। তাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি করে আসছে। সমাবেশে বক্তরা দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন করার হুশিয়ারি দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.