বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ মোড় এলাকা ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয় অস্ত্র সহ দুইজন গ্রেপ্তার ।
রবিবার ৯ নভেম্বর রাজবাড়ী সেনাক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশের সহায়তায় খান খানা পুর দত্তপাড়া অভিযান চালিয়ে মোঃ তাজুল ইসলাম ৩৪ নামে এক জন কে গ্রেফতার করেছে ও গোয়ালন্দ মোড় এলাকার ব্যাকপাড়া গ্রামের আকাশ মোল্লা ২৮ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় পিস্তল ৬ রাউন্ড গুলি, ওয়ান শুটার গানের গুলি দুই রাউন্ড , পিস্তলের বুলেট ও একটি এন্ডোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা স্থানীয় বিএনপি'র রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে । এবং মোঃ তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়নে দলীয় সংগঠনের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) মাহমুদুর রহমান জানান গ্রেফতারকৃত দুজনকে অস্ত্র আইনে মামলায় রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.