
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চুড়ামনকাঠি হাইস্কুলের প্রধান শিক্ষক এবং যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান; পাতিবিলা দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান; সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন; বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল কাদের; শোয়াইবনগর কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মিঠু; অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক; চাঁদবা সুন্দপুর একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহিন এবং সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরুল ইসলাম।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হোসেন ফেলু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু রউফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, ২০২৪ সাল থেকে এলাকার নারী শিক্ষার মানোন্নয়নকে লক্ষ্য করে বিদ্যালয়টি নতুনভাবে যাত্রা শুরু করেছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, ভবন সংস্কার, নতুন করে ক্যাম্পাস সাজানো, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম প্রদান এবং ফ্রি কোচিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.