নিজস্ব প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা :
“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” স্লোগানকে সামনে রেখে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা আইডিইবি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা। শুরুতেই অতিথিদের হাতে স্মারক তুলে দেন জেলা আইডিইবি সভাপতি মো. মহসীন আলী ও সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।
র্যালি শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা সভাপতি মো. মহসীন আলী। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. ওয়ারেছ উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি প্রত্যাশী, ব্যবসায়ী প্রকৌশলী ও পলিটেকনিকের শিক্ষার্থীসহ প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.