
মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ:
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে রবি (রবিউল)–কে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, হত্যামামলার প্রধান আসামি রবি আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কম্বোডিয়া প্রবাসী মাহাবুব। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.