
ইকবাল হোসেন
ত্রিশাল,ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার বিকেলে আয়োজিত এ সভায় দলের স্থানীয় নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাহবুবুল আলম এর সভাপতিত্বে,ত্রিশাল পৌর শাখা ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সম্মানিত সদস্য,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন।
আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ্ব বজলুল করিম শাহিন, ত্রিশাল উপজেলা বিএনপির সদস্যবীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল নাসের, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ছালেম,জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম , ত্রিশাল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডেও সাবেক সদস্য আব্দুল মতিন, যুবনেতা বাসির মন্ডল, এনামুল হক, কাউসার আহমেদ ও আনিস আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা রূপরেখা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, জবাবদিহিমূলক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়া সম্ভব হবে।
স্থানীয় বিএনপি নেতারা আরও বলেন, দলকে পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যৎ আন্দোলনকে গতিশীল করতে এলাকার প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের পাশে থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.