
বাবলু শেখ রাজবাড়ী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কর্তিক আহ্বানকৃত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ই নভেম্বর) সোমবার বিকালে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের নিজ বাড়ির সামনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা যুবদলের পদত্যাগ কৃত সাবেক সভাপতি আবুল হাসেম সুজন। বক্তব্যে সুজন বলেন ধানের শীষের প্রতীকে রাজবাড়ী এক আসনের কান্ডারী আলী নেওয়াজ মাহমুদ কে রাজবাড়ী জেলা মধ্যে রামকান্তপুর ইউনিয়নে সর্বোচ্চ ভোট প্রাপ্তির মাধ্যমে প্রথম স্থান অধিকার করানো হবে। আওয়ামী লীগ সরকারের মতো ভোট কাটার মাধ্যমে নয় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন এই প্রচারণা অব্যাহত রাখা হবে , জেলার পাঁচটি উপজেলাতে পর্যায়ক্রমে এই কার্যক্রম করা হবে, তবে রাজবাড়ী ১ আসনে আগে সম্পূর্ণ করে পরবর্তীতে দুই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীর পক্ষে একই প্রক্রিয়ায় কাজ করার মন্তব্য করেন এই সাবেক যুবদল নেতা । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র
জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজবাড়ী ১ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর ধানের শীষে সর্বোচ্চ ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানান এই মতবিনিময় সভায় । এতে রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.