
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
তিনি আরও বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মাসুদ রানা, থানা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, থানা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ও সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.