
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীতে “ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা এবং দ্বিতীয় পদ্মা সেতুর আগামীর সম্ভাবনা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ নভেম্বর) সকালে জেলা শহরের পান্না চত্বর নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে আয়োজিত এ সেমিনারে পানি সম্পদ, অর্থনীতি, কৃষি ও জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় পদ্মাব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। এ সেমিনারের আয়োজন করে, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে ফারাক্কা পর্যন্ত ১৬৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজপ্রকল্প নির্মিত হলে দেশের নদীগুলোতে সারা বছর পানি থাকবে, ফলে কৃষি, বনায়ন,খাদ্য উৎপাদন, নদীর লবণাক্ততা হ্রাস, দারিদ্র্য বিমোচন ও সামগ্রিক অর্থনৈতিকউন্নয়ন ত্বরান্বিত হবে। তারা বলেন, ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট জলসংকটমোকাবিলায় পদ্মা ব্যারেজ হবে টেকসই সমাধান।এছাড়া বক্তারা উল্লেখ করেন, রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জ পাটুরিয়া অংশেদ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ জেলার যোগাযোগ,কৃষি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতি আসবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।তিনি বলেন, রাজবাড়ীর পাংশা থেকে ফারাক্কা পর্যন্ত পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদ উন্নয়নে বিশাল পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে রাজনৈতিকসদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নে রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম যেভাবে কাজ করে চলেছেন, তা সফলতায় বিশেষ ভূমিকারাখবে। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্তমহাপরিচালক এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভূইয়া। আলোচনা করেন পানি উন্নয়নবোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান।এ ছাড়াও বক্তব্য দেন, জাতীয় কমিটির উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ, সাবেকরাষ্ট্রদূত ও জাতীয় কমিটির সদস্য খোন্দকার আব্দুস সাত্তার, জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ওহাব মো. হাফিজুল হক, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর হোসেন জালাল।“পদ্মা সেতু ও আগামীর সম্ভাবনা” বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলীমো. শাখাওয়াত হোসেন শামীম।অনুষ্ঠানে “কেমন রাজবাড়ী চাই” ও “আলোকিত রাজবাড়ী” বিষয়ে অ্যানিমেশনউপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত ও সাদাত খান।সেমিনারে সভাপতিত্ব করেন “পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নজাতীয় কমিটি” রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক সালাম তাসির। উপস্থিতছিলেন রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু এবং সমন্বয়ক অন্যান্য নেতৃবৃন্দরা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.