
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ, সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার উদ্যোগে, জাতীয় ও সশস্ত্র বাহিনীর ফ্লাগ উত্তলন, খেলাধুলা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। শুক্রবার ২১ (নভেম্বর) নওগাঁ নবীর ডাক্তারের মোড় সৈনিক সংস্থা অফিসে সকাল ৭,৩০ মিঃ জাতীয় ও সশস্ত্র বাহিনীর ফ্লাগ উত্তলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ১০ টার পর থেকে, খলিশাকুড়ি এলাকার হৈচৈ পার্কে এ খেলাধূলা,আলোচনা সভা ও মধ্যান্হ ভোজের আয়জন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন দেশ সহ পার্বত্যচট্রগ্রাম এবং রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার যুগ্গ আহ্বায়ক সিঃওয়াঃঅফিঃ মোঃ মাসুদ আরিফ পাশা, পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. খোরশেদ আলম,সবেক সভাপতি ও সাঃসম্পাদক, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখা নওগাঁ। উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিঃওয়াঃঅফিঃ মোকলেছুর রহমান,সার্জেন্টঃসোহেল রানা,কর্পোঃজুয়েলুর রহমান, চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ নওগাঁ, সিঃওয়াঃঅফিঃ জিল্লুর রহমান প্রমূখ।
সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, অবদান ও ত্যাগকে স্মরণ করে অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরে মনোজ্ঞ খেলাধুলা, আলোচনা সভা এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশরাফুল ইসলাম বলেন,২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নওগাঁ জেলা শাখা যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা গর্ব বোধ করি এবং আগামী দিনে নওগাঁ জেলার ১১ উপজেলার সকল সেনা সদস্য গনকে নিয়ে এমন অনুষ্ঠানের আয়জন করবেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেক সেনা সদস্য বিভিন্ন ভাবে ছোট খাট বিষয় নিয়ে হেনেস্তার শিকার হচ্ছে। আপনারা সবাই একত্রিত সাংগঠনিক ভাবে সুসংগঠিত হলে নিজেদের সন্মান রক্ষা করা সম্ভব বলে আমরা মনে করি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.