
ইকবাল হোসেন
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী প্রমুখ। পরে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও শ্রেষ্ঠ খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.