
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় বালুবাহী ড্রামট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
আহত ব্যক্তির নাম মোঃ আলমাস সেক (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস শেখ বর্তমানে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা, তিনি দীর্ঘদিন যাবত রাজবাড়ীতে সুন্নতে খাতনার কাজ করেন বলে জানা যায় ।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি মোটরসাইকেলযোগে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবাহী ড্রামট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে অগ্নিসংযোগ করে।যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট-১৫- ৭০১১
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.