
বাবলু শেখ রাজবাড়ী;
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়ার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন স্থানীয় দৈনিক ভোরের রাজবাড়ী পত্রিকার সম্পাদক, পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন (ইটিভি)-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদকও।
সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন ।
সনাকের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে নতুন কমিটি জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন মন্তব্য করেছেন সুশীল সমাজের নাগরিকরাও ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.