
রানা মাহমুদঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর আভিযানিক দল পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কবির হোসেন (৪৫) ও মোঃ সাইদুল সরদার (৩৮)’দ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৮/১১/২০২৫ তারিখে র্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৬৮(০৪)২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ কবির হোসেন (৪৫), পিতা- মৃত আব্দুস ছাত্তার, সাং- নুুরু মন্ডলের ডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে সকাল অনুমান ০৭.২৫ ঘটিকার সময় মমিনখার হাট এলাকা হতে এবং অপর আরেকটি অভিযানে একই মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল সরদার (৩৮), পিতা- মৃত আ: করিম সরদার, সাং- জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে সকাল অনুমান ০৭.৫৫ ঘটিকার সময় জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.