ইকবাল হোসেন
ত্রিশাল,প্রতিনিধি
এদিনের র্যালিতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা পরিষদের হলরুমে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.