
নিজস্ব প্রতিবেদক: উমর ফারুক
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি বড়াইগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিতিদের সবার দাবি এই জঘন্যতম ঘটনাটি যারা ঘটিয়েছে বা যাদের এর পিছনে হাত আছে সবাইকে আইনের আওতায় আনতে হবে, এ ছাড়া ছাড়া আরো বলেন ,
শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে।
হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, "শরীফ ওসমান হাদী ছিলেন দেশ ও দশের জন্য এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে বিপ্লবের চেতনাকে স্তব্ধ করা যাবে না।" তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতিদ্রুত খুনিদের বিচারের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.