
বাবলু শেখ রাজবাড়ী ঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু তে উত্তাল সারা দেশ,ফুঁসে উঠেছে ছাত্র জনতা। খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে জুলাইয়ের বিপ্লবী ছাত্র সমাজ ও সর্বোত্তরের ব্যানারে , ১৯ ডিসেম্বর বাদ জুম্বা রাজবাড়ীর বড়পুল চত্বর হতে জুলাই গণ অভ্যন্তরের বীর সেনানি ইনকিলব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় ।
বিক্ষোভটি রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড় প্রদক্ষন করে শ্রীপুর জুলাই স্মৃতি স্তস্তে সমাবেশ শেষে, গায়েবানা জানাজারে অংশ নেন বিক্ষোভ কারীরা ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন , এনসিপি রাজবাড়ী জেলা শাখার যুগ্ন সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন,জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব জসীমউদ্দিন খান, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রনেতা রাজিব মোল্লা, জুলাই যোদ্ধা সংসদ আহবায়ক আলতাফ হোসেন, জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল সহ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ , বিভিন্ন ইসলামী সংগঠন সহ অংশগ্রহণ করেন ।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার পরে শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল,
সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়াক নাহিদ ইসলাম।
পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.