
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলার ৮ টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মাসিক সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সবশেষে উপজেলা জলমহলের ইজারা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম উক্ত সভায় এই বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করে সভা শেষ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.