
বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গদার বাগ এলাকায় জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা হিউম্যানিটি`স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত ফিউচার মডেল স্কুলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল হক লিটন (জনতার চেয়ারম্যান), সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দোয়া মাহফিল তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রুবেল মিয়া এবং ব্রিটিশ সিটিজেন শাহানাজ সাবেরীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এস. এ. রেজা, চেয়ারম্যান,হিউম্যানিটি`স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
মানবিকতা, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রাম করেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুল ইসলাম, মহাসচিব,
হিউম্যানিটি`স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি।
মহাসচিব এর বক্তব্যে তিনি বলেন,
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করবে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবিরা সুলতানা (সুমি), প্রধান শিক্ষক, ফিউচার মডেল স্কুল ও ভাইস-চেয়ারম্যান, হিউম্যানিটি`স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিটন হাওলাদার, যুগ্ম-মহাসচিব এবং মোঃ আশিক মন্ডল, অর্থ-সচিব।
সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী সদস্য মোঃ সোহাগ হাসান, মোঃ রিয়াজ (আপন) এবং সদস্য মোঃ আকাশ মাদবর।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.